Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে : রাজ

স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ।

রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’

পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’

পরী তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া কেন জানাননি- এমন প্রশ্নে রাজের জবাব, ‘পরীর যা মন চায় করুক। আমি চুপচাপ আছি। এমন পরিস্থিতিতে আমার একা থাকা দরকার। আমি কোনো ভুল করিনি। এ ব্যাপারে পরে কথা বলব।’

প্রসঙ্গত, ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরী। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানান। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version