Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আর্জেন্টিনা স্বপ্ন দেখছে সিমিওনেকে নিয়েই

News Tangail

সিমিওনে হলেন বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের বড় ছেলে। ডিয়েগো আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তি। তিনি ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও।

গুয়েতেমালাকে হারানোর পর জিওভান্নি বলেছেন, ‘আমার বয়স যখন ১৬, তখন বাবা বলেছিলেন তোমাকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চাই। আজ বাবার স্বপ্ন পূরণ করার পর আমার টার্গেট, পাকাপাকিভাবে এই জার্সি ধরে রাখা।’

জিওভান্নির জীবন অনেকটা যাযাবরের মতো। জন্মসূত্রে জিওভান্নি স্পেনের নাগরিক। জিওভান্নির জন্মের পর সিমিওনে চলে যান ইতালিতে। ফুটবল জীবন শেষে ডিয়েগো ফেরেন আর্জেন্টিনায়। ছেলেও ফেরেন দেশে। সেখানেই দেশের বিখ্যাত ক্লাব রিভার প্লেটের হয়ে ফুটবল জীবন শুরু। এরপর জিওভান্নি চলে যান ইতালিতে। লিওনের মেসির মতো স্পেন এবং আর্জেন্টিনা দু`দেশের হয়েই খেলার সুযোগ থাকলেও বাবার পরামর্শে জিওভান্নি বেছে নেন আর্জেন্টিনাকেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version