Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আশুলিয়ায় থানা যুবলীগের অর্থায়নে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

মোঃ মনির মন্ডল,নিজস্ব প্রতিবেদক, সাভারঃ মহামাড়ি করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে আশুলিয়া থানা যুবলীগ। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের অর্থায়নে এই কর্মসূচী পালন করা হয়।

বুধবার বিকেলে আশুলিযায় জামগড়ার বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে ইফতার তুলে দেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল সরকার।

এব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াতেই নেতাকর্মীদের মাযে বিভিন্ন এলাকায় ইফতার ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী প্রতিদিন দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

এসময় সামাজিক দূরত্ব বাজায় রেখে তিন শতাধিক অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে এসময় ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম খান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসলাম আলী, যুবলীগ নেতা নজরুল ইসলাম, রাশেদ সিকদার, মো. শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ইফতার ও খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার হত দরিদ্ররা। শতাধিক অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজান প্রথম থেকে সুরু করে প্রতিদিন চলবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version