নিউজ টাঙ্গাইল ডেস্ক: সাভারের আশুলিয়ায় ৩ শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী ওই ৩ শিশুকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহষ্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার সাহা। এর আগে গত ৬ অক্টোবর আশুলিয়ার উত্তর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ধর্ষক হেলাল উদ্দিন শেখ ময়মনসিংহ জেলার গফরগাও থানা ছয়ানী রসুলপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বর্তমানে আশুলিয়ার তৈয়বপুরে বাড়ি তৈরি করে তিনি বসবাস করে আসছেন।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ৯ বছরের যমজ সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন পোশাক শ্রমিক বাবা-মা। তারা কাজে গেলে সুযোগ বুঝে বাড়িওয়ালা হেলাল উদ্দিন মজা কিনে দেওয়ার কথা বলে জমজ দুই বোনসহ পার্শ্ববর্তী আরো এক শিশুকে তার ঘরে ডেকে নেয়। শিশুর বাবা মা কাজ থেকে বাসায় ফিরে এলে তারা কান্নাকাটি শুরু করে ও তাদের কাছে ঘটনা খুলে বলে ভুক্তভোগী শিশুরা। পরে বাড়িওয়ালা হেলাল উদ্দিন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে স্থানীয়ভাবে।
এ ঘটনার দুই দিন অতিবাহিত হলে কোন এক সচেতন এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে পুলিশকে ঘটনা খুলে বলে। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার নিউজ টাঙ্গাইলকে জানান, গত ৬ অক্টোবর এই ধর্ষণের ঘটনা ঘটে। তবে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ৯৯৯ এর কল পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
এদিকে, সাভারে ১২ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একই রাতে নির্যাতিত মেয়ের মা বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 
