Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আসছে শাহরিয়ার শাওনের কথায় পূর্ণ মিলনের ১০ গান

সাইফুল বারী: বাংলা লোকগানকে আঁকড়ে ধরে যার পথচলা তিনি হলেন বর্তমান সময়ের সংগীতশিল্পী পূর্ণ মিলন। আদি লোকগানের পাশাপাশি মৌলিক গানও কণ্ঠে ধারণ করছেন তিনি। সম্প্রতি তারই ধারাবাহিকতায় আসছে গীতিকার শাহারিয়ার শাওনের লেখায় ১০ টি গান। এ সঙ্গীতশিল্পীর সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা যায়।

এদিকে, গীতিকার শাহরিয়ার শাওনের লেখায় বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। এ পর্যন্ত তার লেখা গান গেয়েছেন, শফি মন্ডল, রিংকু, এস,এম শরৎ, প্লাবন কোরেশী, কামরুজ্জামান রাব্বী, লায়লা, সাদমান পাপ্পু, দেশ রায়সহ ( কলকাতা) আরো অনেকে।

সংগীতশিল্পী পূর্ণ মিলন বলেন, আমি বাংলা গান আঁকড়ে ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আর এখন সংস্কৃতির যে অবস্থা আপনাকে ভাইরাল হতে হবে নয়তো আপনার গান কেউ শুনবে না। কিন্তু আমি তো ভাইরাল হতে আসিনি, আমি এসেছি মরার আগে দু একটা ভালো গান দিয়ে যেতে যে গানগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। চেষ্টা করি কোন অশ্লীল কথার গান না গাওয়ার জন্য।

তিনি আরও বলেন, তাই আবার আমি আমার পছন্দের গীতিকার শাহরিয়ার শাওনের কথায় দশটি গানের নতুন কাজ শুরু করেছি। সবাই পাশে থাকবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version