Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আ.লীগ নেতা বাপ্পি হত্যা মামলায় জামিন পেলেন টাঙ্গাইল পৌর মেয়র মিরন ও আজাদ সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও কাদের সিদ্দিকী বীরউত্তমের ছোট ভাই আজাদ সিদ্দিকী জামিন পেয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।  এর আগে গত ৮ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় বাপ্পী টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসা থেকে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তার বাসার অদূরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই সময় বাপ্পীর সাথে থাকা মতিন নামে এক ব্যক্তিকেও একইভাবে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর বাপ্পীর পিতা আতাউর রহমান খান বাদি হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version