Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ

News Tangail

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ক রো না ভাই রাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ প্রচারণা চালিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে এই সচেতনমূলক কার্যক্রম আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে জনসচেতনমূলক শ্লোগান নিয়ে মাইকিং করে প্রচারণা চালায় রোভার সদস্যরা।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক আফসানুন নেছা, রোভার লিডার সজিব মিয়া প্রমুখসহ রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version