Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ইমরানকে বিল গেটসের চিঠি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছে এবং তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন মাইক্রোসফটের মালিক ও বিশ্বসেরা ধনকুবের বিল গেটস।

চিঠিতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পোলিও নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ায় ইমরানকে ধন্যবাদ জানিয়ে এ চিঠি দিয়েছেন বিল গেটস।

আগামী সেপ্টেম্বের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

জিয়ো নিউজ উর্দূর খবরে বলা হয়েছে, এর আগে পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকেও চিঠি দিয়েছিলেন বিল গেটস। তিনি অর্থ সহায়তা বন্ধ না করার অনুরোধ জানিয়েছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version