Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এসআই হারুনুর রশিদ

আবার আসছে আনন্দ, আত্মত্যাগ ও আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের ঈদ ‘পবিত্র ঈদুল আযহা’। তবে দেশে মহামারী করোনা ভাইরাস স্বাস্থবিধির ও বন্যার পানিতে সারাদেশ বাড়ছে ঈদের আনন্দকে করে রেখেছে আবৃত।

আর এই স্বাস্থবিধির মোড়কে আবৃত হয়েই সকলকে ঈদুল আযহা উৎযাপন করার আহবান জানিয়ে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই হারুনুর রশিদ।

তিনি বলেন, প্রতিটি ঈদে আমার নতুনত্ব থাকে না। প্রতিবারের ন্যায় এবারও আমি গরিব অসহায় মেহনতি মানুষদের নিয়েই ঈদুল আযহা উৎযাপন করবো। তাদের জন্য স্পেশাল ঈদের উপহারের ব্যবস্থাসহ স্বাস্থবিধি ও শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার সকল ব্যবস্থা গ্রহণ করবো।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আল্লাহ’র সন্তুষ্টির জন্য কোরবানির মাধ্যমে ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে সকলকে।

ত্যাগের মাধ্যমে নিজেকে আত্মসমর্পণ করলেই ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। এই ত্যাগের ফলস্বরূপ পৃথিবী ও মানব জাতী পুরস্কৃত হোক। করোনা মুক্ত হোক পৃথিবী ও পৃথিবীর মানুষ। স্বাস্থবিধি মেনে এবার উৎযাপন হোক ঈদ সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version