নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, সখীপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, গোপালপুর উপজেলায় ৬ জন ও ধনবাড়ী উপজেলায় ১০ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯ জন ও সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১২৫ জন। মারা যান ১ জন।
ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে। বর্তমানে আক্রান্ত রোগীরা সুস্থ আছেন। তাদের জন্য মশারি টানিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
