Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

একুশে পদক পাচ্ছেন টাঙ্গাইলের কৃতি সন্তান ফজলুর রহমান খান ফারুক

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন ২১ জন। তাঁদের মধ্যে একজন হলেন টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

একুশে পদক সংক্রান্ত সাব-কমিটির এক সভায় ২২০ জনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর মোট ৪৫ জনের নাম প্রাথমিকভাবে মনোনীত করা হয়। জাতীয় পুরস্কার সংক্রান্ত বাছাই-যাচাই মন্ত্রিসভা কমিটি অবশেষে ২১ জনের নাম সুপারিশ করে। এই সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে বৃহস্পতিবার অনুমোদন দেয়া হয়।

টাঙ্গাইলের রাজনীতি, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া, শিল্প-সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ও সংস্কৃতি হিতৈষী উপাধিতে ভূষিত হয়ে আজ পর্যন্ত কর্মক্ষেত্রে সক্রিয় আছেন ফজলুর রহমান খান ফারুক। মহান মুক্তিযুদ্ধে রয়েছে তাঁর অসামান্য অবদান। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই ফজলুর রহমান খান ফারুক এবার মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পাচ্ছেন।

শুধু মুক্তিযুদ্ধ নয়, ফজলুর রহমান খান ফারুক ভাষা আন্দোলনের সক্রিয় সাক্ষী, বয়োকনিষ্ঠ সংসদ সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন। তিনি জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যান, সুবক্তা, ক্রীড়া সংগঠক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version