ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের সঙ্গে দেখা গেল আলোচিত ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। শুধু তাই নয় দুপুরে একসঙ্গে খাবারও খেলেন তারা। কিন্তু হঠাৎ কেন এতোসব?
জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অভিনেত্রী আনোয়ার বেগমের মেয়ে অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তির আমন্ত্রণে একটি সংলাপে অংশ নিয়েছিলেন হিরো আলম। এখানে আরো অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেতা অমিত হাসান।
অনুষ্ঠান শেষে নিজেদের মধ্যে আলাপ-এর এক পর্যায়ে অমিত হাসান হিরো আলমের মাথায় হাত রেখে আশির্বাদ করেন।
মূলত অভিনেত্রী মুক্তি একটি টকশো পরিচালনা করে আসছেন। অনুষ্ঠানটির এবারের পর্বে হিরো আলম ও অমিত হাসানকে অতিথি করা হয়। ‘গল্প উইথ রোমান এন্ড মুক্তি’ নামের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক রুমান আকন রোমান।
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে মুক্তি আপা একটি সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে আমার প্রিয় অভিনেতা অমিত হাসান ভাই ছিলেন। তিনি আমাকে আশির্বাদ করেছেন। মুক্তি আপা আমাকে যে সম্মান দেখিয়েছেন- আমি কৃতজ্ঞ।’
জানা গেছে, শিগগির অনুষ্ঠানটি মুক্তির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

