Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এক সঙ্গে ৩ সন্তানের জন্ম

ঝিনাইদহের কালীগঞ্জে নিউ গরীব শাহ ক্লিনিকে সিমা খাতুন (২৫) নামে এক নারী এক সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের বেদে সম্প্রদায়ের আরমান হোসেনের স্ত্রীর প্রসব বেদনা উঠে। তাকে তাৎক্ষণিকভাবে বারবাজার নিউ গরীব শাহ ক্লিনিকে ভর্তি করা হয়।

এরপর দুপুর ১২টার দিকে সার্জেন ডা. সাথিয়া আফরিন সফল সার্জারি করে তিন সন্তান ভূমিষ্ট করেন। এর মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে।

ডা. সাথিয়া আফরিন জানান, সন্তান ও মা সবাই সুস্থ আছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version