Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এবার আরেক ভাইরাসের হানা, মৃত ৭০ আক্রান্ত ৪০০; আতংকে সারাদেশ

করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। অন্তত ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। মারা গেছেন প্রায় ২ হাজার। ছড়িয়েছে ৩০টির বেশি দেশে। এমন পরিস্থিতিতে হানা দিয়েছে নতুন ভাইরাস। আফ্রিকায় ছড়িয়ে পড়া এ ভাইরাসে মারা গেছেন ৭০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪০০ জন।

নাইজেরিয়ার দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (এনসিডিসি) দেয়া তথ্যের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘লাসসা জ্বর’।

এনসিডিসি জানিয়েছে, নাইজেরিয়ার তিনটি প্রদেশে লাসসা জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এই প্রদেশগুলো হলো- অন্ডো, ডেলটা ও কাদুনা। এই তিনটি প্রদেশে এখন পর্যন্ত ৪৭২ জন লাসসা জ্বরে আক্রান্ত হয়েছে। তিনজন মেডিকেল কর্মীও নতুন এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে।

মূলত খাবার, মলমূত্র ও গৃহস্থালির তৈজসপত্রের মাধ্যমে মানুষের শরীরে লাসসা জ্বর ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। এই জ্বরে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। তবে অনেক সময় এই জ্বরে আক্রান্ত রোগীর কিডনিও অকেজো হয়ে যায়। যথাসময়ে চিকিৎসা না দিলে মৃত্যু অবধারিত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version