Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এবার পদ্মা সেতুতে পেঁয়াজের ট্রাক উল্টে আহত ৫

ছবি: সংগৃহীত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু পার হয়ে আসছিল। মাওয়া প্রান্তে নামার পথে সেতুর ঢালে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পাঁচজন আহত হন।

এদিকে ট্রাক উল্টে গিয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে পেঁয়াজ। পরে সেনাবাহিনী উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকেই ছিলেন পেঁয়াজের মালিক সাহেদ। তিনি বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version