Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এশিয়া কাপ ২০১৮ সুপার ফোরে বাংলাদেশ

News Tangail
শ্রীলঙ্কাকে বিদায় করে এশিয়া কাপে বিস্ময়ের জন্ম দিয়েছে নতুন টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তান। এর ফলে বি গ্রুপ থেকে বাংলাদেশের সুপার ফোর খেলা নিশ্চিত হল পুরোদমে। যদিও লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩৭ রানে জয়ের পরই মোটামুটিভাবে টাইগারদের পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত ছিল। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে আগ বাড়িয়ে কিছু বলা যায় না। কারণ অঘটন ঘটা-ক্রিকেটের নিয়মিত দৃশ্য।

আফগানদের জয়ে সব শংকা দূরীভূত হল। বি গ্রুপ থেকে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধাই রইলনা। আফগানরাও নিশ্চিত করল নিজেদের সুপার ফোরে খেলা। ২০ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে খেলাটা এখন আনুষ্ঠানিকতামাত্র। জয়-পরাজয় যাই আসুক টাইগারদের সুপার ফোর আটকাতে পারবেনা কেউ।

তবে তারপরও আন্তজাতিক ম্যাচ বলে কথা। তাই সম্মানের কথা চিন্তা করেই আসগর আফগানের দলকে হারাতে মুখিয়ে থাকবে মাশরাফি বাহিনী। অন্যদিকে নতুন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরো উজ্জ্বল করার দিকে মনোযোগী হবে আফগানিস্তান। সুতরাং, হালকাভাবে নেয়ার সুযোগ নেই ২০ তারিখের ম্যাচকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version