Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

এসেই পরিচ্ছন্নতা অভিযানে নামলেন কালিহাতীর ইউএনও

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা এসেই বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণ করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রথম অফিস করে বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ (অনূর্ধ্ব ১৭) খেলা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র খেলোয়াড়সহ উপস্থিত দর্শকদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠ পরিষ্কার করেন।

এসময় তিনি কালিহাতী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। নবাগত ইউএনও শামীম আরা নিপার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কালিহাতীর সুশীল সমাজ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version