মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরঐক্যবদ্ধ মির্জাপুর: ১০ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন

ঐক্যবদ্ধ মির্জাপুর: ১০ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদারের পক্ষে সংবাদ সম্মেলন করেছে ১০ দলীয় জোট।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ইয়াহইয়া খান মারুফ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল কাশেম মৃধা। প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে মির্জাপুরকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও মির্জাপুরকে একটি আধুনিক শিল্পনগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular