Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন তো মাশরাফি?

News Tangail

হঠাৎই প্রশ্নটা চলে আসলো সামনে। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নড়াই-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। এর আগে মনোনয়ন পত্র তোলা, জমা দেয়াসহ নির্বাচনের হাজারো কাজ।

এসব সামলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন মাশরাফি? এমন প্রশ্ন চাউর হতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পেয়ে গেলেন সাংবাদিকরা। সেখানেই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য বিসিবি সভাপতির সামনে তুললেন সাংবাদিকরা। সেখানেই কিছুটা অনিশ্চয়তায় ঘেরা কথা-বার্তা বললেন বিসিবি সভাপতি। তবে, এটাও জানিয়েছেন, সব ঝামেলার মাঝে একদিনও যদি সময় পায় তাহলে খেলবে মাশরাফি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘এটি তো আসলে কঠিন একটি প্রশ্ন। তবে যতদূর জানি তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে। এক্ষণ হচ্ছে কি আসলে ওর নির্বাচনের ইস্যুতে সময়টি যদি আপনারা দেখেন যে ওর নোমিনশন পেপার সাবমিট করার একটি ব্যাপার আছে। এখন সে কবে সেই ফর্ম পূরণ করবে বা কবে তুলবে, কি প্রোগ্রাম করবে এটি আসলে আমরা এখনও জানি না। তবে আজকে ওর সাথে আমার দেখা হবে মনে হয়। সম্ভাবনা আছে। তখন আসলে জানতে পারব। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে বলে আমার ধারণা। ও যদি একদিনের জন্যও খালি থাকে তাহলে অবশ্যই সে খেলবে। কারণ খেলাটা তাঁর কাছে এখনও প্রাধান্য পায় বলে আমি মনে করি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version