Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কক্সবাজারে ভেসে এলো বিশাল তিমি, পড়ে আছে নিথর দেহ

কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে মৃত একটি তিমি মাছ। যা এক নজর দেখতে স্থানীয়রা ছুটে আসছেন আশপাশ থেকে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাগরের পানিতে মৃত অবস্থায় ভাসমান দেখে। পরে স্থানীয়রা মৎস ও পরিবেশ অধিদপ্তরে খবর দেয়।

স্থানীয়রা জানান, ‘লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে।’ তিমিটি এখনও সাগরতীরে পড়ে আছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মৃত তিমির খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের একটি টিম পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version