Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করছে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সখীপুর উপজেলার বাসারচালা বাজার সহ বেশ কয়েকটি এলাকায় ও জনগুরুত্বপূর্ণ স্থানে এ জীবাণুনাশক স্প্রে করেছে আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা।

জীবাণুনাশক স্প্রে করার সময় আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ বশির উদ্দিন আশিক জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি যার যার নিজ এলাকায় জীবাণুনাশক স্প্রে করা, এবং বাড়িতে অবস্থান করার মাধ্যমেই আমরা করোনা প্রতিরোধ করতে পারবো।

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষে থেকে সচেতনতা বাড়াতে বলা মানুষকে হচ্ছে অযথা বাহিরে ঘুরাঘুরি করবেননা এবং প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে যাবেন না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version