Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনায় ঘরবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল সময় ফাউন্ডেশন

করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী হয়ে পড়া দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সমাজিক সংগঠন ‘সময় ফাউন্ডেশন’। সোমবার (৩০ মার্চ) ঢাকার খিলগাঁওয়ে ২৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এ কর্মসূচী পালন করে সংগঠনটি। এই কর্মসূচী ৭ দিন যাবত চলমান রয়েছে। আগামী আরও ৫-৭ দিন পর্যন্ত চলবে বলেও জানানো হয়।

এ কর্মসূচীর সঙ্গে আছেন সংগঠনেরর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান চৌধুরী, রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রুবাইয়াত হিশাম, সাইফুল ইসলাম ও অয়ন শাহরিয়ার।

এ বিষয়ে সময় ফাউন্ডেশনের অন্যতম সদস্য রেজওয়ান শাহনেওয়াজ সুজিত বলেন, ‘আপনারা সবাই জানেন সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করছে। একটি অনুরোধ দয়া করে কেউ গরীব দুঃখী মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি না করে যার যা সুযোগ ও সামর্থ আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে ওদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, আমাদের এই সীমিত প্রচেষ্টা পরিস্থিতির আমুল পরিবর্তন করবে না। তবুও গরীব দুঃখী মানুষ যাতে না খেয়ে আতঙ্কে মারা না যায়, আপাতত পাঁচ দিন ব্যাপী চলবে আমাদের এই সীমিত প্রচেষ্টা। ইনশাআল্লাহ আমরা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আরও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো।’

আগামীকাল খিলগাঁও এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সময় ফাউন্ডেশনের খাবার বিতরণ করার কথা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version