Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে

সজল আহমেদ, করোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে টাঙ্গাইলে তরল জীবাণুনাশক স্প্রে করা হ‌য়ে‌ছে। জেলা প্রশাসন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পৌরসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার পৌর শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান যে, এই দুর্যোগকালীন সময়ে দেশের মানুষ কে সহযোগীতা করার জন্য জেলা প্রশাসন, টাঙ্গাইল ফায়ার স্টেশন ও পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়।

এসময় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জলিল এবং পৌর কমিশনার জনাব মোঃ মামুন উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version