Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা সংক্রমণ ঠেকাতে ইয়ুথ ক্লাবের উদ্যোগে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন ও জীবাণুনাশক স্প্রে

মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ী প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইয়ুথ ক্লাবের উদ্যোগে ধনবাড়ীতে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম ও জীবানু ধ্বংস নাশক স্প্রে করা হয়েছে ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড থেকে একাধিক স্প্রে মেশিন নিয়ে একদল স্বেচ্ছাসেবী পৌর শহরের ফলবাজার, কাঁচা বাজার, মুদি দোকান, ফার্মেসি সামনে ছড়িয়ে পড়েন।

করনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই, ইয়ুথ ক্লাবে সদস্যরা মুদি দোকান, ফার্মেসি গুলোর সামনে মারকিং করার কাজ করে। দোকান মালিকদের জানানো হয় যে দুইজনের মাঝে ১ মিটার বা ৩ফিটের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতাদের অনুরোধ করতে।

ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাজীব ভদ্র অপু বলেন, ধনবাড়ীতে দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ক্লাব ব্যতিক্রমধর্মী সামাজিক কাজ পরিচালনা করে আসছে। আজ তারা করোনা প্রতিরোধে জীবানুনাশক স্পে ও সামাজিক চিহ্ন প্রদান করেন। করোনা যে হারে ছড়িয়ে পড়ছে তা প্রতিরোধে যার যার অবস্থান হতে সবাইকে এগিয়ে আসতে হবে। ধনবাড়ী ইয়ুথ ক্লাবের মত সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে আমরা সর্বসাধারণের মাঝে লিফলেট, মাস্ক বিরতণ, সামাজিক চিহ্ন অংকন, জীবানুনাশক সহ নানাবিদ কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়িয়ে, আসুন সচেতন করি।
সাধারণ সম্পাদক মারুফ হোসেন বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারী এটার মোকাবেলা করার জন্য সকল জনগণকে সচেতন হতে হবে।আমরা সবাই হোম কোয়ারান্টাইন মেনে চলবো।নিজে এবং নিজের পরিবার সকলকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে।

সে সময় উপস্থিত ছিলেন, ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাজীব ভদ্র অপু, সহ- সভাপতি সাজ্জাতুল ইয়াকিন কসমিক, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, প্রণব রজক, মহসিন সজীব, সাব্বির প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version