Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা সারাতে গোলমরিচ ও কালোজিরা নিয়ে গুজব

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল ,ঠাকুরগাঁও: বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন স্থান থেকে বিভ্রান্ত তথ্য দিয়ে মানুষের মাঝে ছড়িয়েছে বলে জানা যায়। এ ঘটনায় ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের চাঁদনী মসজিদের ইমাম আলহাজ্ব শহীদুল্লাহ মুসল্লীদের এমন গুজবে কান না দেওয়ার কথা বলেন। তিনি আরোও বলেন মধ্য রাতে উপজেলার বিভিন্ন মসজিদে আজান দেওয়ার খবরও তিনি পেয়েছেন।

এদিকে উপজেলার বিভিন্ন লোক মুখে শোনা গেছে দিবাগত রাতে অনেকের কাছে মোবাইলে ফোনে আদা, কালজিরার পাতা পিষে খেলেই করোনার সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে বলে বিভ্রানÍ তথ্য আসে। আর এলাকার সাধারণ মানুষের নিকট খুব দ্রæত ছড়িয়ে পরে এমন তথ্য। জানা গেছে, ‘আদা, লং, গোলমরিচ ও কালোজিরা পিষে খেলে করোনা ভাইরাস হবে না। আর এমন কথা নাকি জন্মের ৫ মিনিট পর এক শিশু এ কথা বলে মারা যায়’। এমন গুজব নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার।

কেউ বলছেন বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শিশুটি জন্ম হয়েছে । তবে দেশের কোথায় এ শিশু জন্ম নিয়েছে তার কোন সঠিক খবর পাওয়া যায়নি। বগুড়ায় আবার কেউ বলছেন । যা গুজব বলে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version