Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী কলেজের সহকারী অধ্যাপক জহরুল হক বুলবুল, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

এসময়আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ। শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version