Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে খাদে ট্রাক পড়ে চালক নিহত

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু এবং হেলপারকে গুরুতর আহত হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version