Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজেই যাতায়াত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী-বড়চওনা সড়কের নোন্দাকুড়ী বেইলি ব্রীজের ঝাঁলাই খুলে গিয়ে পাটাতন প্রায় চব্বিশ ইঞ্চি দেবে গেছে। দেবে যাওয়া সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রকমের যানবাহন।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিহাতী-বড়চওনা, ঘাটাইলের দেওপাড়া, পারখী সড়কে চলাচলকারী ভ্যান, সিএনজি, ইজিবাইক, পিকআপ-ট্রাক পন্য ও যাত্রীসহ মারাত্মক ঝুঁকি নিয়ে পার হচ্ছে।

ইজিবাইক চালক রাসেল বলেন, করোনার কারণে এবাই যাত্রী কম। যাত্রী প্রতি ১০ টাকা ভাড়ায় কালিহাতী কলেজ মোড় থেকে কস্তুরীপাড়া পর্যন্ত যাত্রী পরিবহন করে সংসার চালাই। গাড়ি বেশি সিরিয়াল পাইতেও দেরি হয়, এহন আবার ঘুইরা যাইতে সারাদিনে কয়টা ট্রিপ পামু? সংসার কেমনে চলবে?

আরেক চালক রতন সরকার বলেন, আমগোরে এমপি সোহেল হাজারী ও অফিসারদের কাছে দাবি জানাই খুব তাড়াতাড়ি ব্রীজটা জরুরী মেরামত করা দেওয়া হোক এবং পাকা ব্রীজ নির্মাণ করুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version