Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ধ’র্ষক গ্রে’ফতার 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণীর (৯) এক ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত ধ’র্ষক শহিদুল ইসলামকে (৫০) গ্রেফ’তার করেছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইন্নস মন্ডলের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সুযোগে এ সময় প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে ফুসলিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধ’র্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামকে রাতেই গ্রে’ফতার করা হয়েছে। পরে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version