শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- মুজিব বর্ষের উদ্দীপন- আনসার ভিডিপি আছে সারাক্ষণ শ্লোগানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারনে টাঙ্গাইলের কালিহাতীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থান থেকে উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ সার্বক্ষণিক উপস্থিত থেকে টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১ টি মাস্ক।

