Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে নেভি সিগারেট কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নেভি সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান চালিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দুপুরে সিগারেটের ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নেভি ও শেখ সিগারেট জব্দ করে তা ধ্বংস করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version