Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণে ধর্ষক গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীর রৌহা গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক রিমনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, স্থানীয় রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী রোববার রাত সোয়া আটটার দিকে মায়ের কাছে বলে মোবাইলে টাকা উঠাতে দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে।

পরে ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মায়ের কাছে সব খুলে বলে। আজ সকালে মেয়েটির মা বাদী হয়ে রিমনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাসান আল মামুন বলেন, পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। এছাড়াও স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version