Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পাওনা টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন

News Tangail

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবে পাওনা টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগিরা। তারা বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আদম বেপারী মোখলেছুর রহমান’র মাধ্যমে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ও নগদ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিদেশ না পাঠিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বিগত ২০১২ সালে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ভূক্তভোগি উপজেলার কামার্থী গ্রামের রিয়াজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল হোসেন ভূইয়া ২ লাখ ৭০ হাজার টাকা, বাগুটিয়া গ্রামের আছান আলীর ছেলে জুরান আলী ১ লাখ ৪৫ হাজার টাকা, রতনগঞ্জ গ্রামের ফনিন্দ্র সূত্রধরের ছেলে মদন সূত্রধর ৩ লাখ ৫০ হাজার টাকা, হরিপুর গ্রামের কাদের তালুকদারের ছেলে আব্দুল হালিম ৮ লাখ টাকা মোখলেছুর রহমানকে প্রদান করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে না পাঠিয়ে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায় এবং টাকা চাইতে গেলে তার বাহামভূক্ত লোকজন দিয়ে ভূক্তভোগিদের প্রাণনাশের হুমকী দেয়।

তারা আরোও বলেন, এ বিষয়টি কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের নিকট জানালেও তিনি কোন সুউদ্যোগ নেননি।

এ ব্যাপারে আদম বেপারী মোখলেছুর রহমান বলেন, বিদেশে পাঠানোর ব্যাপারে আমি টাকা নিয়েছি কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে টাকা ফেরত দিতে পারিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version