Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বানিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদ্বয় উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।

পরিবার সূত্রে জানা যায়, নাহিদ ও আবিরের বাড়ি পাশাপাশি। দুজনে পুতুল নিয়ে খেলা করছিল। পুতুলকে গোসল করাতে পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে নাহিদ ও আবিরের লাশ দেখতে শতশত মানুষ বাড়িতে ছুটে আসেন। শিশু ২ টির করুণ মৃত্যুতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় বাতাস ভারি হয়ে উঠে।

এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী শিশু ২টি মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version