Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- কালিহাতী থানাপাড়ার লাল মাহমুদের ছেলে নীরব (৫) এবং দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version