Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। পরে সকল সরকারি- আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা ও রাত ৮ টায় টিভি চ্যানেলের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়া।

সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মু্যৃরালে (প্রতিকৃতিতে) পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সার্কেল এএসপি রাসেল মনির, ওসি হাসান আল মামুন, উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version