Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে বজ্রপাতে প্রাণ হারালেন আ.লীগ নেতা

ছবি: নিউজ টাঙ্গাইল।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজান আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারান্দিয়া টি.আরকে.এন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য। রমজান আলী একজন সমাজসেবক ও সজ্জন মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন গেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিলেনু। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version