Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে দুটি বেকু জ্বালিয়ে ধ্বংস করে দিল প্রশাসন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ লক্ষ টাকা মূল্যের দুটি এক্সেভেটর (বেকু) জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা’র নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই বেকু ধ্বংস করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত দুটি এক্সেভেটর ধ্বংস করা হয়েছে।

আমাদের এ অভিযান পুরো কালিহাতীতে চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে এবং যে  বালুগুলো অবৈধভাবে উত্তোলিত হয়েছে এটা রাষ্ট্রীয় সম্পদ। এগুলো আমরা নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের ব্যবস্থা করবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version