Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষ; আহত ১৫

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কালিহাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে রউনা হয়। পথিমধ্যে উপজেলার কালিহাতী গ্রামের ফায়ার সার্ভিসের সামনে পৌছলে এলেঙ্গা থেকে ছেড়ে আসা ঘাটাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ ঘটনায় ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠায়। এদের মধ্যে ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version