Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে মরহুম আসাদ আলী মৃত্যু দাবীতে চেক হস্তান্তর

শুভ্র মজুমদার, কালিহাতী( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সানরাইজ ইন্সুরেন্স কো: লি: এর আয়োজনে মরহুম আসাদ আলী মৃত্যু দাবীতে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, সানরাইজ ইন্সুরেন্স কো: লি: এর (এ.এম.ডি) মুহাম্মদ আকবর হোসেন।

২২ মার্চ (রবিবার) দুপুর ২ টায় উপজেলার রামপুর বাজার সানরাইজ ইন্সুরেন্স কো: লি: এর সাংগঠনিক অফিসে উক্ত ইন্সুরেন্সের ম্যানেজার মো: আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর বাজারের বিশিষ্ট্য ডা: ইসমাইল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলার বল্লা রামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফরহাদ হোসেন, উপজেলার পাইকরা ইউনিয়ন ৫,৬ ও ৭ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য, মনিরা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে রামপুর বাজারের ব্যবসায়ী আসাদ আলীকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version