Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টায় কালিহাতী প্রেসক্লাবে যায়যায়দিনের ১৯ বছরের পদার্পদ উপলক্ষে এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেককাটা, দোয়া মাহফিল ইত্যাদি।

সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে ও কালিহাতী প্রেসক্লাবের একাধিক বারের সাবেক সভাপতি শাহ্ আলমের উপস্থিতিতে যায়যায়দিনের কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সহ সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, তারেক আহমেদ, ক্রীড়া সম্পাদক নূর নবী রবিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আল মামুন, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক সোহেল রানা, মনির হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ প্রমূখ।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন দেশখ্যাত দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version