Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়াতে আয়ান এডুকেশন একাডেমির তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) আয়ান এডুকেশন একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষার্থীদের সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়। এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বেক্সিমকো কালিহাতীর ডিলার শাহানুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার সামসুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার এবং উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, সমাজসেবক মাজেদুর রহমান ও আনিসুর রহমানসহ অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version