Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারী করণ করায় আনন্দ র‌্যালী

News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারী করণ করে প্রজ্ঞাপন জারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র‌্যালীটি কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে এসে শেষ হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, জাকির হোসেন খান রতন, শহিদুল ইসলাম শহিদ, বিল্লাল হোসেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আ. মালেক তালুকদারসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version