Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর আজাদ সিদ্দিকী জনসভা 

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস প্রতীকের আজাদ সিদ্দিকীকে নির্বাচিত করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকালে কস্তির পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীরবাসিন্দা ইউনিয়ন চেয়ারম্যান ছোহরাব আলী ও সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি সেলিম সিকদার। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। প্রধান বক্তা উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজাদ সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন পাইকরা ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসেন, পারখী ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল রহমান তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবুল কাশেম, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইথার সিদ্দিকী প্রমুখ।

জনসভায় ২১ মে আনারস প্রতীক বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান করেন বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version