Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী  প্রতিনিধি:-টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা’র পরিচালনায় বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাড়ভীন।

এসময় বাজেট সভায় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক,রাজনৈতিক, ব্যাবসায়ীক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম সকলের সার্বিক সুপরামর্শ ও সংশোধনমূলক প্রস্তাবনা গ্রহণপূর্বক স্বাস্থ্য ও আর্থ-সামাজিক খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২০-২০২১ অর্থ বছরে কালিহাতী উপজেলা পরিষদের জন্য তিন কোটি সাইত্রিশ লক্ষ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version