শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম’এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১৩৩ টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মীর আনোয়ার হোসেন, আবু মোহাম্মদ জিন্নাহ, আব্দুছ ছালাম, হোসেন আলী, সালেহা বেগম, এ.বি.এম নূরুল আলম খসরু, অনামিকা খন্দকার, মোহাম্মদ সেলিম মিয়া ও রীতা সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
