Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতী পৌর নির্বাচনে আ.লীগ-বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিরবাসিন্দা যুবলীগ নেতা জামাল হোসেনও  বিএনপি কর্মী ইদ্রিস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে র‍্যাব, পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে  উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
এ বিষয়ে কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version