Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

কালিহাতী প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দাস পবিত্রের পরিচালনায় সাধারন সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন ও তারেক আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক রাইসুল ইসলাম লিটন ও সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান শেলী, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মনির হোসেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য রশিদ আহমেদ আব্বাসী, কামরুল হাসান, কামরুল হাসান মিয়া, আব্দুস সাত্তার ও সদস্যবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version