কালোর ভূবন
ফারুক হোসেন ফারাবী
রাত্রি কালো, ভ্রমর কালো
কালো চোখের তারা,
আমার অঙ্গে কালোয় ভরা
হিংসে করে ওরা!
শ্বেত চর্মের মানুষ ওরা
অন্তরে মেখে কালি,
হাসির খেলা খেলছে ওরা
বাজায় হাতে তালি।
রূপে বিচার করে যেজন
গলায় বিষের মালা,
মধু মুখে তিক্ত করে
ধরায় অঙ্গে জ্বালা।
দেহের রূপে বড়াই করে
যৌবনের তেজে ভাসে,
তেল ফুরিয়ে নিভে বাতি
কালো নেমে আসে।
কালো বিহীন মূল্য কিসে?
শ্বেতয় করে রঙ্গ,
কালোর মাঝে থাকতে হবে
কবর দিবে সঙ্গ।
কালোই সুখ আমার অঙ্গে
তোমার বিষের জ্বালা,
কালো আমার ভূবন জুড়ে
পরাবে শেষের মালা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
