কাশিনাথ
–———-আনিসুর রহমান খান
কাশিনাথের চুল পেকেছে
হাড় বেঁকেছে
বয়স হলো ঢের,
কখন সে যে বুড্ডু হলো
সময় গেল
পায়নি কাশি টের!
কাশিনাথের দাপট ছিল
মোড়ল ছিল
আছ কমেছে ঠাঁট,
হঠাৎ করে খবর এলো
অক্কা পেলো
চুকিয়ে জীবনপাঠ।
আনিসুর রহমান খান
গীতিকার : বাংলাদেশ বেতার ও টেলিভিশন
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
